বাংলাদেশের টেকসই জীবনযাত্রার ভবিষ্যৎ পুনর্গঠনঃ
অ্যাম্পায়ার বে গ্রুপ উদ্ভাবন ও গ্রাহক-কেন্দ্রিকতার মাধ্যমে বিলাসবহুল জীবনযাপন এবং টেকসই নগর অবকাঠামোর এক নতুন মাত্রা তৈরি করছে। রিয়েল এস্টেট শিল্পের পরিবর্তনশীল প্রেক্ষাপট, তাঁর ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি এবং কর্পোরেট কৌশল নিয়ে দালানকোঠা কথা বলছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান হোসেনের সাথে।

আবাসন খাতের যুগান্তকারী রূপান্তরঃ
শহরাঞ্চলের পরিবর্ধন এবং নাগরিক চাহিদার পরিবর্তনের সাথে সাথে দেশের আবাসন খাত আজ এক নতুন যুগে প্রবেশ করেছে। আজকের আধুনিক গ্রাহকরা কেবল চার দেয়ালের একটি ঘর খুঁজছেন না; তারা খুঁজছেন পরিবেশবান্ধব, প্রযুক্তি-বান্ধব এবং দীর্ঘমেয়াদী লাইফস্টাইল ভ্যালু।

দ্য এম্পায়ার বে গ্রুপ (The Empire Bay Group)-এর পক্ষ থেকে আমরা এই রূপান্তরকে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছি। আবাসন খাতের ভবিষ্যৎ সম্ভাবনা, আমাদের কৌশলগত লক্ষ্য এবং প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রধান বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:

বাজার পরিস্থিতি ও ক্রমবর্ধমান চাহিদাঃ
বাংলাদেশে আবাসন খাতের সার্বিক চাহিদা সবসময়ই ঊর্ধ্বমুখী। তবে বর্তমানে সাধারণ বাসস্থানের ধারণা থেকে সরে এসে গ্রাহকরা প্রাধান্য দিচ্ছেন স্মার্ট কমিউনিটি, পরিবেশবান্ধব আর্কিটেকচার এবং আধুনিক সিকিউরিটি ফ্রেমওয়ার্ককে। সঠিক কৌশলগত পরিকল্পনা এবং কঠোর মাননিয়ন্ত্রণ (Quality Control) বজায় রেখে আমরা আমাদের গ্রাহকদের আস্থা অক্ষুণ্ণ রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।

গ্রাহকের রুচি ও আধুনিক নগরায়নঃ
আজকের পরিকল্পিত নগরায়ণে গ্রিন বিল্ডিং কনসেপ্ট, বিদ্যুৎ ও শক্তি সাশ্রয়ী নকশা, পর্যাপ্ত উন্মুক্ত স্থান এবং চিলড্রেন-ফ্রেন্ডলি প্লে জোনের চাহিদা সর্বাগ্রে। দ্য এম্পায়ার বে গ্রুপ-এ আমরা প্রতিটি প্রজেক্টে এই আধুনিক ফিচারগুলোকে যুক্ত করেছি। কারণ আমরা বিশ্বাস করি, আবাসন কেবল ইট-পাথরের কোনো কাঠামো নয়—এটি একটি মানসম্পন্ন জীবনযাত্রার প্রতিফলন।

সময়ের চ্যালেঞ্জ ও কর্পোরেট সমাধানঃ
নির্মাণ সামগ্রীর উর্ধ্বমুখী দাম এবং জমি সংক্রান্ত চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আমরা সাপ্লাই চেইন অপটিমাইজেশন, মেটেরিয়াল ওয়েস্টেজ প্রতিরোধ এবং প্রযুক্তিভিত্তিক প্রজেক্ট ম্যানেজমেন্ট ব্যবহার করছি। এর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই টেকসই ও মানসম্মত প্রজেক্ট হস্তান্তর নিশ্চিত করা সম্ভব ।

নীতিগত সহায়তা ও সরকারের ভূমিকাঃ
আবাসন খাতকে আরও সুদৃঢ় ও গতিশীল করতে ওয়ান-স্টপ সার্ভিস ও অটোমেশন চালুকরণ, জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি যৌক্তিক পর্যায়ে পুনর্নির্ধারণ এবং মেগাসিটির বাইরে আঞ্চলিক আবাসন হাব গঠনে বিনিয়োগ ত্বরান্বিত করা প্রয়োজন। এ বিষয়গুলোতে নীতিনির্ধারণী পর্যায়ের বিশেষ নজর দেওয়া অত্যন্ত জরুরি।

“Brighter Future by the Bay”
নুরুজ্জামান হোসেন
ব্যবস্থাপনা পরিচালক,
দ্য এম্পায়ার বে গ্রুপ