আসন্ন দি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিল নির্বাচন ২০২৬-এর উত্তাপ এখন চরমে। আইইবি হেডকোয়ার্টারের ভাইস প্রেসিডেন্ট (সার্ভিস এন্ড ওয়েলফেয়ার) পদে হেভিওয়েট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের বরেণ্য প্রকৌশলী ও সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম আজাদ রহমান (এফ-৬৬৭৭)। আগামীকালের ভোটগ্রহণকে কেন্দ্র করে সাধারণ প্রকৌশলী মহলে তাঁর পক্ষে ব্যাপক জোয়ার ও সমর্থন লক্ষ্য করা গেছে।

“প্রযুক্তি দিয়ে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এবং “Connected Engineering Leadership” এই স্লোগানকে সামনে রেখে প্রকৌশলী সমাজকে বিশ্বমানের ও দক্ষ করে গড়ে তুলতে নানামুখী কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন তিনি।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা এই গুণী প্রকৌশলী পেশাগত কর্মজীবনে সততা, দক্ষতা ও দূরদর্শিতার স্বাক্ষর রেখে চলেছেন। আইইবির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অতীতেও সফলতার সাথে দায়িত্ব পালন করার সুবাদে সাধারণ ভোটারদের মাঝে তাঁর রয়েছে এক দারুণ গ্রহণযোগ্যতা।

আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন, আন্তর্জাতিক অঙ্গনে প্রকৌশলীদের যোগাযোগ বৃদ্ধি এবং আধুনিক জ্ঞানভিত্তিক শিক্ষা বা একাডেমিক কার্যক্রমকে যুগোপযোগী করতে তিনি ভোটারদের মূল্যবান রায় প্রত্যাশা করছেন।

নির্বাচন সংক্রান্ত জরুরি তথ্য:
পদ: ভাইস প্রেসিডেন্ট (সার্ভিস এন্ড ওয়েলফেয়ার ), আইইবি হেডকোয়ার্টার।
ব্যালট নম্বর: ০২ (ব্যালট নং-০২)।
সদস্যপদ (Fellowship No): F-6677।

আগামীকাল ১২ নরভম্বর নিজ নিজ কেন্দ্র থেকে ভোটাধিকার প্রয়োগ করে সংগঠনের হাতকে আরও শক্তিশালী করতে এবং আইইবির সার্বিক উন্নয়নে ব্যালট নম্বর ০২-এ ভোট দিয়ে প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমানকে জয়যুক্ত করা হলে প্রকৌশল সমিতির কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগি হবে বলে সকল সম্মানিত প্রকৌশলীগণ মতামত প্রকাশ করেছেন।